মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

দৌলতপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে চকমিরপুর ইউনিয়ন

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশের আয়োজনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় খলসী ইউনিয়নকে হারিয়ে চকমিরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় পরাজিত হয়ে রানার্স আপ হয়েছে খলসী ইউনিয়ন।
​উক্ত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার এবং ওসি (তদন্ত) মো. আবু তালেব।
​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মো. কাদের সিদ্দিকী, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম সেন্টু এবং দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ী চকমিরপুর ইউনিয়ন দল ও বিজিত খলসী ইউনিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে ক্রীড়া ও খেলাধুলার ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন এবং এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর