সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু

​ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

টাঙ্গাইল নাগরপুরে সদর বাজারে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করলেন  টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি রবিউল আউয়াল লাভলু সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে রবিবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নাগরপুর সদর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষতি পূরণের আশ্বাস দেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক  ফারুক আহমেদ খান ফারুক,    সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর,গোলাম মোস্তফা গোলাম, যুবদলের আহ্বায়ক (ভার:) নাজমুল হক স্বাধীন,   উপজেলা শ্রমিক দলের  সভাপতি আরিফুল ইসলাম  নবা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মো. মিজানুর  রহমান লাভলু, উপজেলা  সেচ্ছাসেবক দলের   সদস্য  সচিব  জিহাদ হোসেন ডিপটি,কৃষক দলের   সাধারণ সম্পাদক  মো জাহিদ হাসান জাহিদ,   ছাত্র দলেরআহ্বায়ক মীর খালেদ মাহবুব রাসেল,সদস্য সচিব  মো.  মনির হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল কৃষকদল ও ছাত্র দলের  নেতৃবৃন্দ, এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর