রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় শিবপুর ত্বাহা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার বাচামারা কাচারী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলো—বাচামারা কাচারীপাড়ার ছবুর উদ্দিনের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২২) এবং বাচামারা হাসাদিয়া এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে মোঃ আশিক (১৯)।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এসআই (নিঃ) সৈয়দ হাবিবুল্লা আলীর নেতৃত্বে একটি অভিযানিক দল আসামী মনিরুল ইসলামের টিনের ছাপড়া ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তাদের কাছ থেকে পেপারে মোড়ানো মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,০০০ টাকা।
​এ বিষয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১০, জিআর নং-১২৯) রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর