শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন রুহিয়ায় ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ২ জন গ্রেপ্তার অভয়নগরে ১৪৪ ধারা জারির পরও বিরোধীয় জমি দখলের চেষ্টা, সংঘর্ষের শঙ্কা মা-বোনকে গালিগালাজের প্রতিবাদে মারপিট, অভিযোগ করায় দোকান ভাঙচুর  রামগড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই স্কুলের শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকা অপরিসীম-নারী সমাবেশে ইউএনও তাহমিদুল ইসলাম দেশব্যাপী আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

রামগড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের বিভিন্ন আসবাব ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক।

পুড়ে যাওয়া বাড়িটির মালিক মো. করিম উল্লা। তিনি শ্মশানটিলা এলাকার বাসিন্দা আমিনুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতঘরটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক মো. করিম উল্লা বলেন, আগুন লাগার পর কিছু মালামাল উদ্ধার করা গেলেও ঘরের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর