বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

নাগরপুরে যুবদলের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাস ও দেশে  অস্থিতিশীলতার বিরুদ্ধে এক সমাবেশ  ও বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২২ সেপ্টেম্বর ) উপজেলা  যুবদলের  উদ্যোগে  এ সমাবেশ ও বিক্ষোভ  মিছিল  করা হয়।
মিছিলটি নাগরপুর উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল আরিচা রোডে  রাজিয়া কমপ্লেক্স এর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ  মিলিত হয়।  যুবদলের আহ্বায়ক (ভার:) নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে  উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের  সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মো. মিজানুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক  রুহুল আমিন, এনামুল কবীর, এলিম মাহমুদ,  আজিজুল হক, আলতাফ হোসেন,  যুবদলের নেতা সামছুল আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের   আহ্বায়ক  শাহজাহান সাজু,  সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, যুগ্ম আহ্বায়ক  নুরুজ্জামান রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক  মো জাহিদ হাসান জাহিদ,   বিশিষ্ট সমাজসেবক সামছুল হুদা সাজু, নাগরপুর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক  ফারুক হোসেন, সদস্য সচিব  নায়েব আলী, সলিমাবাদ ইউনিয়ন  যুবদলের সভাপতি জিয়াউর হক জিয়া, ছাত্র দলের  সদস্য সচিব  মো. মনির হোসেন।
 সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও  দেশেকে  অস্থিতিশীল করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।এসময়  মিছিলে নাগরপুর উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর