সোমবার (২১সেপ্টেম্বর ) চকমিরপুর ইউনিয়নের সমেতপুর মধ্যপাড়ার স্থানীয় তরুণ ও ফুটবল খেলোয়াড়দের মাঝে তিনি এই ফুটবল উপহার দেন।
ফুটবল উপহার প্রদানকালে কাজী ইকরামুল বলেন, তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ যেন মাদকমুক্ত থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও চকমিরপুর ইউনিয়নের তরুণদের যেকোনো উন্নয়নমূলক ও ক্রীড়া কর্মকাণ্ডে আমি পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
উপহার পেয়ে সমেতপুর মধ্যপাড়ার খেলোয়াড় ও স্থানীয় তরুণরা সন্তোষ প্রকাশ করেন এবং কাজী ইকরামুলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী এবং সমেতপুর মধ্যপাড়ার বিপুল সংখ্যক তরুণ ও খেলোয়াড় উপস্থিত ছিলেন।