বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দৌলতপুরের চেয়ারম্যান প্রার্থী কাজী ইকরামুল হকের বিলবোর্ড কেটে ফেলার অভিযোেগ

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী ইকরামুল হক বাবুর পোস্টার ও বিলবোের্ড কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের নিলুয়া মোড় এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাজী ইকরামুল হক বাবুর সমর্থনে নিলুয়া মোড়সহ চকমিরপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশ কিছু বিলবোর্ড ও ব্যানার টাঙানো হয়েছিল। কিন্তু সোমবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নিলুয়া মোড়ে অবস্থিত বিলবোর্ড কেটে ফেলে এবং নষ্ট করে। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দা ও প্রার্থীর সমর্থকদের চোখে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইকরামুল হক বাবু বলেন, “আমার জনপ্রিয়তা ও সাধারণ মানুষের সমর্থনে ঈর্ষান্বিত হয়ে কোনো চক্র রাতের আঁধারে এই কাপুরুষোচিত কাজ করেছে। তারা বিলবোর্ড কেটে আমার অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়, কিন্তু চকমিরপুর ইউনিয়নের জনগণের ভালোবাসা ও সমর্থন এভাবে মুছে ফেলা যাবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর