বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করেছে নাগরপুর উপজেলা যুবদল।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: আব্দুল কাদির। নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভার:) নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচি তে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সামছুল হুদা সাজু, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদলের নেতা সামছুল আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর হক জিয়া, ছাত্র দলের সদস্য সচিব মো. মনির হোসেন, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইয়াছিন মিয়া আকাশ, সলিমাবাদ ইউনিয়ন ছাত্র দলের বাদল শেখ সহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় জমে থাকা পানি, ঝোপঝাড় এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়, যা এডিস মশার প্রজননস্থল হিসেবে কাজ করতে পারে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় যুবদল নেতারা সাধারণ মানুষকে তাদের ঘরবাড়ি এবং চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান এবং ডেঙ্গুর লক্ষণ ও করণীয় সম্পর্কে ধারণা দেন।
নাগরপুর উপজেলা যুবদলের নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
যুবদল নেতারা তাদের বক্তব্যে বলেন, ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সংকট। এই সংকট মোকাবেলায় জনসাধারণের সচেতনতা সবচেয়ে জরুরি। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় তারা নাগরপুরে ৭ দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছেন এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনস্বার্থে তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এই কর্মসূচিতে যুবদলের একটি বড় ব্যানার দেখা যায়, যেখানে কর্মসূচির মূল উদ্দেশ্য এবং সারাদেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রকোপের প্রেক্ষিতে।