বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার  প্রতিকূলতা পেরিয়ে মাল্টা চাষে সফল শারমিন, অনুপ্রেরণা ছড়াচ্ছেন গ্রামজুড়ে চৌহালীতে কালের সাক্ষী রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ কাঠের সাঁকো আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি  লাভলু

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সেনগ্রাম গ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৬) ও মাহফুজ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। নিহত হুজাইফা ওই গ্রামের মজিবর রহমানের ছেলে এবং মাহফুজ একই গ্রামের রুবেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির সদস্যরা মাঠে ধান ধোয়ার কাজে ব্যস্ত থাকাকালে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। অসাবধানতাবশত তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিকেলে পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে পুকুরপাড়ে গিয়ে শিশু দুটির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম জনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর