শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প রোধে মানববন্ধন

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫০ অপরাহ্ন

পাবনার চাটমোহরে জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ এবং ‘চলনবিল রক্ষায় আমরা’-এর যৌথ আয়োজনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌর সদরের জিরো পয়েন্টে এই মানববন্ধন হয়। হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পরিবেশবাদী নেতা জাহাঙ্গীর আলম মধু, খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা জীবাশ্ম জ্বালানির নতুন কোনো প্রকল্প না করার দাবি জানান এবং প্রকৃতি নির্ভর ও পরিবেশবান্ধব জ্বালানি উদ্ভাবন ও ব্যবহারে সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর