শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

​দক্ষিণ পানগাঁও বড় বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও মুসল্লিদের সাথে মতবিনিময় করলেন কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. জাকির হোসেন

​নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

জনপ্রিয়তার শীর্ষে থাকা সৎ, নির্ভীক, সাহসী, ন্যায়পরায়ণ, দানশীল ও ধর্মভীরু বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং বিএনপির পরীক্ষিত ত্যাগী রাজনীতিবিদ আলহাজ্ব মো. জাকির হোসেন আসন্ন কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।
​দরিদ্র ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে খ্যাত দীর্ঘ লড়াই-সংগ্রামের এই রাজনীতিককে কোন্ডা ইউনিয়নের সেবক হিসেবে পাওয়ার জন্য সাধারণ জনগণ ও স্থানীয় ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
​এরই ধারাবাহিকতায় আজ ১৮ই সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের সময় তিনি দক্ষিণ পানগাঁও বড় বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী আলহাজ্ব মো. জাকির হোসেন যেন আসন্ন কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
​নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে এক আন্তরিক মতবিনিময় সভায় মিলিত হন কোন্ডা ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান পদপ্রার্থী। এ সময় এলাকার সাধারণ মানুষ ও মুসল্লিগণ তাঁর সততা ও রাজনৈতিক অবদানের প্রশংসা করেন এবং সুখে-দুঃখে তাঁকে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
​এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. জাকির হোসেন মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, “জনগণের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও এলাকার মানুষের অধিকার ও উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবো। কোন্ডা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করি।”
​মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর