শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যের সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzE0LjIzLjAuNTQgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q+unpo+oB

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ঝটিকা মিছিল ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ও ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। এদিকে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা শেখ হাসিনাসহ আওয়ামীলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর বিএনপির আহবায়ক ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক বিটু মুস্তাফিজ। এসময় বক্তব্যে তারা বলেন, প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন বার বার মিছিল নৈরাজ্য সৃষ্টির শঙ্কা তৈরি করছে। আওয়ামীলীগের প্রতি জামায়াত ও প্রশাসনের যে উদার মনোভাব দেখা যাচ্ছে তাতে স্পষ্ট “আওয়ামিলীগ ও জামায়াত একে অপরের ভাইরা ভাই”। যে আওয়ামীলীগ ১৭ বছর ধরে দেশে ফ্যাসিজম কায়েম করে শত শত মানুষকে হত্যা করে আজ পলাতক তাদের পুনর্বাসন করার চেষ্টা চালানো হচ্ছে। বিএনপি সরকার যখন দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাত-দিন এক করে কাজ করছে তখন প্রশাসন সহ জামায়াতের একটি অংশ আওয়ামীলীগ কে পূনর্বাসন করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলে দিচ্ছি যেখানে যে অবস্থায় আছেন সেখানে সেই অবস্থায় থাকেন, নইলে রাজপথে আপনাদের কঠিন জবাব দেওয়া হবে। বক্তব্যে প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রশাসন আওয়ামীলীগ থেকে টাকা খেয়ে তাঁদের নিরাপদে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন এবং মিছিল করার সুযোগ করে দিচ্ছেন।‌ যার সুনির্দিষ্ট প্রমান আমাদের কাছে রয়েছে। প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা আওয়ামী সরকারের নিয়োগকৃত তাই তারা দেশপ্রেম ভুলে আওয়ামী প্রেমী ভাব একটু বেশিই দেখাচ্ছেন। তাই বলছি এখনও সময় আছে ঈশ্বরদী সহ সারাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে এসব আওয়ামীলীগকে গ্রেপ্তারে করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে আরো উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম কেনেডি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক তুফান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান টুটুল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন ইলবাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বেল্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সদস্য আক্তার হোসেন নিফা, পৌর বিএনপির সদস্য আইনুল হক, পৌর বিএনপির সদস্য খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য ছাহিদ হোসেন, পৌর বিএনপির সদস্য হুমায়ুন কবির লিটন, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল হক মুকুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহামুদুর রহমান রিয়েদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সেলিম চৌধুরী, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহাবুল হোসেন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল ইকবাল জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুমন আলী, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতা মাহমুদুল ইসলাম শাওন, পৌর ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন হোসেন , পৌর ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু হোসেন, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শান্ত, ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, পৌর ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সানাউল, পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ্ রউফ আব্দুল, পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিকুর রহমান আসিকি, পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মুক্তা, পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেন্টু হোসেন, পৌর ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মামুন আলী, পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সজীব হোসেন, পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তুষার আলী, পৌর ৭নং ওয়ার্ড ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, পৌর ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ডাবলু সহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, রাতের আঁধারে নির্জন জায়গায় ছাত্রলীগের একটি পক্ষ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “প্রকাশ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনোভাবেই মিছিল করার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর