বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

আটোয়ারীতে ৯ জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৬ – ২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য দপ্তর জানায়, রুই,কাতলা,মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা উপজেলার নয়টি জলাশয়ে ছাড়া হয়। এর মধ্যে উপজেলা পরিষদ চত্বর পুকুরে ৫০ কেজি, আটোয়ারী থানা চত্বর পুকুরে ২৫ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ১৫ কেজি, রসেয়া বিলে (প্লাবন ভূমি) ৩০ কেজি, টাংগন নদীতে ৩৫ কেজি, বাঘমারা (প্লাবন ভূমি) ৩০ কেজি, দারখোর গুচ্ছগ্রাম পুকুরে ১০ কেজি, আলোয়াখোয়া বাগডোকরা খালে ৩৫ কেজি এবং উপজেলা পরিষদের আবাসিক কোয়াটার সংলগ্ন পুকুরে ২০ কেজি করে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের সময়, পঞ্চগড় জেলা মৎস্য কর্মকর্তা কে. এম আব্দুল হালিম, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.মোঃ আব্দুল্লাহ , অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জানান, জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। মাছ চাষের সুফল তুলে ধরে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) বলেন, এই মাছগুলো বড় হয়ে দেশের বিশাল চাহিদা পুরণ করবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণে এটি বড় ভুমিকা রাখবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপি এ ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি সবাইকে উৎপাদনমূখী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর