সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার, ক্ষতি ১০ লক্ষ টাকা

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে  এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের তিন ছেলে মোঃ নাসিরুল ইসলাম , মোঃ নজমুল ইসলাম  ও মোঃ আবু জাহেদ ।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ তাদের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ও বোদা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নগদ অর্থ, আসবাবপত্র, ধান-চালসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আগুনে সব হারিয়ে বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন সহ  স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর