সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

চৌহালীতে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে দাবি  শিক্ষার্থীদের

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে অবকাঠামো ও শিক্ষক সংকটে ভুগছে। ভবন না থাকায় পরিত্যক্ত টিনশেড ঘরে ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান ও এসএসসি পরীক্ষা চলে। এছাড়া কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, বাউনডারিসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর অভাবে শিক্ষার মানোন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।
নারী শিক্ষার প্রসারে ১৯৭৯ সালে উপজেলার খাষকাউলিয়া মৌজায় প্রায় চার একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ২০১১ সালে বিদ্যালয়ের মূল ক্যাম্পাস নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে নাগরপুর-শাহজাহানী সড়কের পাশে খাষকাউলিয়া গ্রামে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি এলাকায় নারী শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন।
বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী, ৯জন শিক্ষক ও ৬জন কর্মচারি এ বিদ্যালয়ে অধ্যয়ন করছে। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও শিক্ষক সংকটের মধ্যেও প্রতিষ্ঠানটি নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সহ ২০২৬ সালে  জিপিএ-৫ সহ ৪৪জন শিক্ষার্থী সন্তোষজনক ফলাফল করেছে। অথচ বিদ্যালয়ে সামনে গেট আছে ভিতরে বাউন্ডারি ও পাকা ভবন নেই।
দশম শ্রেণির শিক্ষার্থী রিয়াজুল জান্নাত বলেন, “শিক্ষক সংকটের কারণে পাঠদানে সমস্যা হয়।  আমরা একটি স্থায়ী ভবন ও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি জানাই।”
বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী বলেন, “এটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন ধরে জেএসসি ও এসএসসি পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অথচ এখনো স্থায়ী ভবন নেই। নারী শিক্ষার উন্নয়নে দ্রুত একটি একাডেমিক ভবন নির্মাণ প্রয়োজন।” প্রতি বছরের ন্যায় এবছরও এ+সহ ৪৪ জন শিক্ষার্থী বিদ্যালয়কে আরেক ধাপ এগিয়ে নিতে সক্ষম হয়েছে।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বলেন, “প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, রসায়ন ও পদার্থবিজ্ঞানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া শিক্ষক সল্পতা ও কম্পিউটার ল্যাব না থাকায়  অবকাঠামোর অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। আমরা সরকারের কাছে শিক্ষক নিয়োগ ও ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছি।”
এ বিষয়ে নবাগত এডহক কমিটির সভাপতি আনোয়ার মোল্লা  বলেন, “খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ভবন নির্মাণ ও শিক্ষক সংকট নিরসনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অবকাঠামো নির্মাণ ও শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়টির দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর