সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা  ইউনিয়নের  চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে  ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠে  প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তরুন একাদশ -০=১- মামা ভাগনে ফুটবল একাডেমী বিজয়ী হয়। চাষাভাদ্রা গ্রামবাসীর আয়োজনে মো.রাশেদুল ইসলাম রাশেদের তত্ত্বাবধানে শুক্রবার  (১১সেপ্টেম্বর ) বিকেল ৪টায় চাষাভাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  অনুষ্ঠিত হয়।খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। বিপুলসংখ্যক নারী-পুরুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ খেলা উপভোগ করেন। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।আয়োজকরা বলেন নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর