পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনের অংশ হিসেবে পৌরসভা ও ইউনিয়ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ৫ জন চোর ও ছিনতাইকারী, ১১ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি।
গ্রেপ্তারকৃতদের বিবরণ:
চোর ও ছিনতাইকারী (০৫ জন): সাইম বিন জিহান (২০), গোলদিঘীর পাড় (৮নং ওয়ার্ড); শাহেদ মনি (২২), ঘোনার পাড়া (৯ ও ১০নং ওয়ার্ড); আলী আহাম্মদ (২৫), ঝিলংজা ইউপি (৭নং ওয়ার্ড, টার্মিনাল); পারভেজ মোশারফ (২৭) ও আশ্রাফুল ইসলাম ছাদমুন (২০), উভয়ের সাং- লাইট হাউজ পাড়া (১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।
মাদক সেবনকারী (১১ জন): রায়হানুল ইসলাম (২২), মোঃ রিয়াজ (২৪) ও মোঃ আব্বাস (৪০)—উভয়ের সাং কলাতলী ঝিরঝিরি পাড়া, ঝিলংজা ইউপি; সাজ্জাদ হোসেন রানা (২২), পটিয়া, চট্টগ্রাম; মুর্শেদুল আলম (২৮) ও মুবিনুল হক মুবিন (২৭), মধ্যম ও দক্ষিণ কলাতলী (১২নং ওয়ার্ড); মোহাম্মদ তানজিদ (২৪), বিসিক উঠুনী, ঝিলংজা; মোঃ তারেক (২৪), পাহাড়তলী (৭নং ওয়ার্ড); আবুল কাশেম (২০) ও মোঃ শাহিন (২০), পাহাড়তলী (৭নং ওয়ার্ড); এবং আজিজুল হক (৪০), খড়িলাছড়ি (রামু)।
ওয়ারেন্টভুক্ত আসামী (০৫ জন): আমিনা বেগম (৪৫), শুকনাছড়ি (ঝিলংজা ইউপি); নুরুল ইসলাম, পূর্ব টেকপাড়া; নুরুল ইসলাম প্রকাশ তৌহিদুল ইসলাম (২০), খুরুশকুল ইউপি; জাবেদ উদ্দিন, খুরুশকুল ইউপি; এবং মোঃ ইউনুছ (২৭), খরিকুল (কক্সবাজার সদর)।
নিয়মিত মামলার আসামী (০২ জন): জিয়াবুল হক (৩২), লোহাগাড়া, চট্টগ্রাম (বর্তমান সাং- সৈকত পাড়া, ১২নং ওয়ার্ড) এবং এনায়েতুর রহমান প্রঃ নয়ন (২৮), নাইক্ষ্যংছড়ি, বান্দরবান (বর্তমান সাং- বিজিবি ক্যাম্প, চৌধুরী পাড়া)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে কক্সবাজার সদর মডেল থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।