শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য ঘোষিত লং মার্চ ও টাঙ্গাইল বাইপাস  নগর জলফৈ পথ সভার কর্মসূচি সফল করার লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর  নগর জালফৈ বাইপাস পরিদর্শন করেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ । কোথায় মঞ্চ করলে ভালো হবে,  সার্বিক নিরাপত্তার ব্যবস্থাসহ নানাবিধ বিষয় সরজমিন  পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন  জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনে মোবারক বাবুল ও শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম ,  শহর আমির মিজানুর রহমান চৌধুরী, এনসিপির টাঙ্গাইল জেলার সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল ও জেলা  ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ। জেলা  জামায়াতের আমির বলেন, অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে  আয়োজিত লং-মার্চ কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।
অনান্য  বক্তারা বলেন,  ১১ দল ঘোষিত  ঢাকা-রংপুর লং-মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি  সফল করতে টাঙ্গাইল জেলার  সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে টাঙ্গাইলের পথসভাকে জন সমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ।
সভায় লংমার্চ ও ১৯ সেপ্টেম্বরে টাঙ্গাইল বাইপাসের পথসভা সফল করতে ১১ দলীয় জোটের   বিভিন্ন শহর, পৌরসভা ও থানা এবং  ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর