শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzE0LjIyLjAuNDggKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q2aiOqe0B

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী শহরের রেলগেটস্থ বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। পরে বিকাল ৪টায় ঈশ্বরদী খাইরুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ১নং গেটে গিয়ে শেষ হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে পৌর মহিলা দলনেত্রী নুসরাত জাহান মৌসুমীর সভাপতিত্বে ও মোছাঃ সুলতানা পারভীন মিষ্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, মোছাঃ সুমাইয়া ইসলাম উর্মি, মোছাঃ স্মৃতি আক্তার, মোছাঃ সোনিয়া আক্তার, সানজিদা রহমান, মোছাঃ লিমা খাতুন, মোছাঃ লিজা খাতুন, মোছাঃ সন্ধ্যা খাতুন, মোছাঃ মিলি খাতুন , মোছাঃ সোনা বানু, মোছাঃ মিরা খাতুন, মিথিলা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম,
ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সেন্টু সরদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম কেনেডি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক তুফান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান টুটুল সরদার, ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন ইলবাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বেল্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সদস্য আক্তার হোসেন নিফা, পৌর বিএনপির সদস্য আইনুল হক, পৌর বিএনপির সদস্য খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য হুমায়ুন কবির লিটন, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুমন আলী, ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘১৯৭৮ সালের (৯ সেপ্টেম্বর) বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এই দলের নেত্রীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের ক্রান্তি কালেও বন্যা জলোচ্ছ্বাস ও মহামারিতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়তেন। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি।’ বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মহিলা দলের কোনো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে করতে দেননি। তিন থেকে চারজন একত্রিত হলে ছাত্রলীগ, যুবলীগ এবং সরকারের পেটোয়া বাহিনী আমাদের উপর হামলা চালিয়েছে। আজ দেশে ফ্যাসিস্ট সরকার নেই। আমরা শান্তিতে সকল রাজনৈতিক অনুষ্ঠান করতে পারছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর