বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ১৪ ছিনতাইকারী গ্রেফতার

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় অপরাধ দমনে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
কক্সবাজার পৌরসভা ও সদর থানার অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন এলাকায় পৃথক চিরুনি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের তালিকা ও পরিচয়:
কক্সবাজার পৌর এলাকা:
১. মোঃ ইমরান (২৬) – পিতা: মোঃ সুলতান, সাং: পূর্ব ঘোনার পাড়া/মহেশখালীয়া পাড়া (০৯নং ওয়ার্ড)।
২. মোঃ খোরশেদ আলম (২৮) – পিতা: আনোয়ার হোসেন, সাং: পুটিবিলা (মহেশখালী), বর্তমানে: রাখাইন পাড়া/বড় বাজার (০৪নং ওয়ার্ড)।
৩. মোঃ আবু তাহের (৩৬) – পিতা: মৃত মোঃ আবু বক্কর, সাং: বৈইল্ল্যা পাড়া/জাদিরাম পাহাড় (০৮নং ওয়ার্ড)।
৪. সোহেল ইসলাম (৩২) – পিতা: আনোয়ার হোসেন, সাং: বৈদ্যঘোনা/বাইতুল ইজ্জত মসজিদ সংলগ্ন (০৮নং ওয়ার্ড)।
৫. মোঃ নাইম (১৯) – পিতা: আব্দুল জব্বার প্রঃ জাহাঙ্গীর আলম, সাং: টেকপাড়া চৌমুহনী (০৪নং ওয়ার্ড)।
৬. রেদোয়ান (২০) – পিতা: ইকবাল হোসেন, সাং: টেকপাড়া চৌমুহনী (০৪নং ওয়ার্ড)।
৭. মোঃ আমির (৩২) – পিতা: মৃত আব্দুল জব্বার, সাং: বৈদ্যরঘোনা (০৮নং ওয়ার্ড)।
৮. মোঃ সাদ্দাম (৩১) – পিতা: শেখ ফরিদ, সাং: বৈদ্যরঘোনা (০৮নং ওয়ার্ড)।
৯. মোঃ ইশান (২৩) – পিতা: মোঃ ফরিদুল আলম, সাং: পশ্চিম নতুন বাহারছড়া (০২নং ওয়ার্ড)।
১০. মোঃ জহির (২৯) – পিতা: মৃত নুরুল হুদা, সাং: নতুন বাহারছড়া (০৩নং ওয়ার্ড)।
১১. রবিউল হাসান (১৯) – পিতা: মৃত রফিক, সাং: বাদশা ঘোনা (০৯নং ওয়ার্ড)।
ইউনিয়ন এলাকা (ঝিলংজা):
১২. মোঃ রফিক (২২) – পিতা: মোঃ সালাম, সাং: পশ্চিম লারপাড়া (০২নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি)।
অন্যান্য জেলা (নোয়াখালী):
১৩. মেহেদী হাসান সাগর (১৯) – পিতা: মোঃ মামুন, সাং: নিয়াজপুর/মাইজদি কোর্ট (সুধারাম, নোয়াখালী)।
১৪. রেজাউল করিম অনি (১৯) – পিতা: আলমগীর, সাং: অশ্বদিয়া/সাতবাড়ি (সুধারাম, নোয়াখালী)।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, পর্যটন নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শহরকে ছিনতাই ও ডাকাতমুক্ত রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর