বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

রুহিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, রুহিয়া উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, রুহিয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি রহিমা খাতুন, রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি আনার আলী, রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, রুহিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের অন্যতম সদস্য রেজওয়ানুল বিশ্বাস রাহী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। এ সময় রুহিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর