বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের শুভ সূচনা হয়।পরে দলীয় কার্যালয়ে বেলা ১২টা থেকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে বিকেল তিনটার দিকে বিশাল একটি শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয়ে মেইন মেইন সড়ক প্রদক্ষিন শেষে দৌলতপুর সরকারি পি এস হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।এসময় উপজেলা দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ও শোভাযাত্রায় প্রধান অতিথি মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ মাস্টার, বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, মোঃ রবিন আহমেদ সামান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ,ও সাধারণ সম্পাদক শেফালী বেগম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান, ছাত্র দলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট হুমায়ূন কবির (এলিট), মৎস্যজীবী দলের আহ্বায়ক মো.এরশাদ রানা প্রমুখ। কর্মসূচিতে দৌলতপুর উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।