মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

রুহিয়ায় মাদক প্রতিরোধে সুধী সমাবেশ, ‘জিরো টলারেন্স’ ঘোষণার অঙ্গীকার

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক সুধী ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত ৯টায় রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর (বারোঘরিয়া) জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় ব্যক্তিত্ব দফিজ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদিউজ্জামান, আব্দুল মালেক মানিক, সিনিয়র সহ-সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি, মবকুল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপি, আব্দুল মান্নান স্থানীয় জামায়াত নেতা, আসাদ আলী সহকারী অধ্যাপক, রুহিয়া ডিগ্রি কলেজ ও যুব বিষয়ক সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপি। এছাড়াও সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা তঁাদের বক্তব্যে মাদকের ভয়াবহ সামাজিক ও শারীরিক কুফল তুলে ধরেন। রুহিয়া এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন ও স্থানীয় জনগণ যৌথভাবে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর