সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পার্থ বর্মন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পার্থ বর্মন ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ভারত চন্দ্র বর্মনের ছেলে সৌরভ চন্দ্র বর্মন (২২) ও ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাকেশ বর্মন (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢোলারহাট বাজার এলাকায় শস্যবাহী একটি ট্রাক্টর (মাহিন্দ্রা) ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পার্থ বর্মন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় সৌরভ ও রাকেশ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় জড়িত মাহিন্দ্রা গাড়িটি রুহিয়া থানায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর