শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনাড়ম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়ে পাস করা অটিজম আক্রান্ত শিক্ষার্থী মিথিলা তাবাস্সুমকে বিশেষভাবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, ডা. ফরহাদ পারভেজ লিখন, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক সন্ধ্যা কিরিটি, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, অভিভাবক পিয়াসা জাফরীন, মনোয়ার হোসেন এবং শিক্ষার্থী জুলেখা খাতুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর