সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

আটঘরিয়ায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে লালপুর ৬–১ গোলে জয়

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:১১ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 164.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পাবনার আটঘরিয়ায় ৪ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচে ৬–১ গোলে জয় পেয়েছে লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, নাটোর।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় শাহজাদপুরের শাহ মখদুম ফুটবল একাদশকে বড় ব্যবধানে পরাজিত করে লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি।
খেলার শুরু থেকেই লালপুরের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ফুটবল খেলেন। একের পর এক আক্রমণে তারা প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। শেষ পর্যন্ত লালপুর ছয়টি গোল করে। বিপরীতে শাহ মখদুম ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হয়।
এর আগে বিকেল ৩টায় আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে  টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মনোয়ার হোসেন মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন আলম বলেন, “তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করতে হবে। এ ধরনের আয়োজন এলাকায় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনও আরও দৃঢ় করে।”
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও আটঘরিয়ায় এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি মো. আজাহার আলী খান। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায়ী মো. সুজন অলি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. তজিম উদ্দিন তজু ও সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার মো. পাঞ্জাব আলী আয়োজনে দায়িত্ব পালন করেন।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর