শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি আটঘরিয়ায় প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ- ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল অভয়নগরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী থেকে কৃষক দলের সম্পাদক মিন্টু সিকদার  নান্দাইলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ রুহিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক শরিফুল ইসলাম শরীফ কে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মামলা দায়ের 

সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রায় ১০০টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।
বর্তমান সরকারের পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের মহাউদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি গ্রহণ করে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সূর্যের আলো-এর সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ রেজাউল ইসলাম বাবলু; সাধারণ সম্পাদক, দৈনিক দক্ষিণের মশাল-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক গণ তদন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন; সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি; সাপ্তাহিক সূর্যের আলো-এর সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম; দৈনিক যশোর বার্তা-এর সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ; দৈনিক নব চেতনা ও দক্ষিণের মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর; দৈনিক আইনবার্তা, দৈনিক আমাদের কণ্ঠ ও ডেইলি ফিন্যান্সিয়াল পোস্ট-এর জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম; দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইদ্রিস আলী, শাহ নেওয়াজ মৃণাল, দৈনিক আজকের বসুন্ধরা-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক সাতক্ষীরা সকাল-এর আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, আলমগীর হোসেন, মো. কামাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর