বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে বিএনপির নতুন কমিটি স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzE0LjIwLjAuNTAgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q+unpo+oB

পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির সদ্যঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এবং ৪৮ ঘন্টা সময়ের মধ্যে কমিটি বাতিল না হলে রাজপথে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। পদবঞ্চিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে গত ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুল রহমান খন্দকার মাসুদ ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব হিসেবে শরিফুল ইসলাম তুহিন এবং পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মাহাবুবুর রহমান পলাশ ও সদস্য সচিব হিসেবে ইমরুল কায়েস সুমনের নাম ঘোষণা করে আংশিক আহ্বায়ক কমিটি স্বাক্ষরিত করেন। দুইদিন পর সামাজিক যোগাযোগের মাধ্যমে কমিটির চিঠি ছড়িয়ে পড়লে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা করে কয়েক দফায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিলও করেন জাকারিয়া পিন্টুর সমর্থকরা। এই সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, হামলা-মামলার শিকার এবং পলাতক থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ‘নিশিরাতে’ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই পকেট কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটির দাবি জানান তিনি। তা না হলে রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ না হওয়া পর্যন্ত এসব কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলন শেষে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে পুরাতন বাস টার্মিনাল গিয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্যে দেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বপন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর এলবাস হোসেন, সাবেক কাউন্সিলর আক্কাস আলী, জাহাঙ্গীর হোসেন, টুটুল সরদারসহ আরও অনেকে।
অভিযোগের বিষয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, একাধিকবার দল থেকে বহিষ্কৃত এবং বর্তমানে বহিষ্কৃত ব্যক্তিদের এই কমিটিকে অবৈধ বলার এখতিয়ার নেই। আন্দোলনকারীরা জোরপূর্বক দলীয় পরিচয় ব্যবহারের চেষ্টা করছেন বলে আমি মনে করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর