শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ১৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীর চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নে বিশেষ মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সিলভিয়া স্নিগ্ধা নেতৃত্বে বৃহস্পতিবার (২০ আগস্ট) সুরাইয়া আক্তার তন্নী, উপজেলা মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সারাদিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ৩০০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকাঅভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।দেশীয় মাছ বাঁচান, নদী বাঁচান, জলজ জীববৈচিত্র্য রক্ষা করুন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর