বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

লামায় বন্যা কবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণে কমিউনিটি সভা অনুষ্ঠিত 

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বন্যা কবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্তকরণে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট, ২০২৬ তারিখে লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম,  প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়াসহ,মেম্বারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ।  সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকা এবং দুর্যোগকালীন সরকারি সতর্কবার্তা অনুসরণসহ বিভিন্ন জীবন রক্ষাকারী আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সহকারী তথ্য অফিসার বলেন, “দুর্যোগের সময় একটি সঠিক তথ্য যেমন মানুষের জীবন রক্ষা করতে পারে, তেমনি গুজব বা ভুল তথ্য মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বন্যা বা ভূমিধসের আশঙ্কার সময় সরকারি ও দায়িত্বশীল সূত্রের সতর্কবার্তা অনুসরণ করতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। একই সঙ্গে পরিবারের শিশু, বয়স্ক ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।” তিনি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় দুর্যোগকালে প্রদত্ত সরকারি সেবা, সহায়তা ও ত্রাণের বিনিময়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়। এ ধরনের কোনো ঘটনা ঘটলে অভিযোগ বক্সে অভিযোগ প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য অংশগ্রহণকারীদের অনুরোধ করা হয়।
সভায় রূপসী পাড়া ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, জীবন রক্ষাকারী আচরণ অনুসরণ এবং কমিউনিটি পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর