বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

রুহিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জরিমানা

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার প্রাণকেন্দ্র রুহিয়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রান্ত মেডিক্যালের স্বত্বাধিকারী ভৈরব চন্দ্রকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, চৌরাস্তায় অবস্থিত প্রান্ত মেডিক্যালে বিক্রির জন্য নিষিদ্ধ ‘ফিজিশিয়ান সেম্পল’ (চিকিৎসকদের জন্য সংরক্ষিত ফ্রি নমুনা ঔষধ) মজুত ও বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’-এর ৪০ (গ) ও (ঘ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভৈরব চন্দ্রকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রুহিয়া চৌরাস্তার আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রেগ লাইসেন্স ও ঔষধের গুণগত মান নিশ্চিতকরণে পরিদর্শন ও সতর্কতা জারি করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সাংবাদিকদের বলেন, “আজকে প্রাথমিক পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে কোনো ধরনের অবৈধ বা বিক্রয়নিষিদ্ধ ঔষধ যেন বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে আগামীতেও আমাদের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর