মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

দৌলতপুরে  জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে  মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন করা হয়েছে।মৎস্য পক্ষ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা  রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী,মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তুন্নির সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.সিরাজুল ইসলাম, দৌলতপুর সরকারি  প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.মফিজুল ইসলাম,ধামসর ইউনিয়ন বিএনপির সভাপতি  অ্যাডভোকেট আলেক মিয়া প্রমুখ।উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ের সফল উদ্যোক্তা ও মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর