শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

রাণীনগরে তিন সার ডিলারকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:৪০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারি মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিনজন সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

তিনি জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে সার বিত্রি করা হচ্ছে- কৃষকদের এমন অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার, আব্দুল হান্নানকে ৬ হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর