মানিকগঞ্জের দৌলতপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নিবার্হী অফিসার সিলভিয়া স্নিগ্ধা সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সহ -সভাপতি মোঃ লোকমান হোসেন, বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাইনুল কবির, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক সালমান খান প্রমুখ।এসময় উপজেলার প্রাথমিক, মাধমিক ও মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।