রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এস এ জিন্নাহ কবির এম, পি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে,পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জ “শহীদ মডেল ” স্কুলে Faber Castell আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ চৌহালীর খাসপুকুরিয়া ইউপিতে গ্রাম পুলিশ আব্দুস সালামের শেষ কর্মদিবস

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে  মাদক সেবনের অপরাধে মো. শাহ নেওয়াজ (৩৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত শাহ নেওয়াজ উপজেলার বড়গাছা গ্রামের মো. ইনছের আলীর ছেলে।
​আদালত সূত্রে জানা যায়, শাহ নেওয়াজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর