ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক, আজীবন সংগ্রামী ও মানবদরদী ব্যক্তিত্ব জনাব রনজীৎ বাওয়ালী (৮৫) এর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে অভয়নগরসহ ভবদহ অঞ্চলে। তাঁর এই প্রয়াণে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর মৃত্যুতে অভয়নগরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সৃষ্টি হয়েছে শূন্যতা।
এক যৌথ শোকবার্তায় অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান (হাবিব), যুগ্ম আহবায়ক মোঃ মাসুম বিশ্বাস, মাহাবুর রহমান, গাজী আকাশ ইউসুফ, টি এম মঈন উদ্দিন, এম আক্তারুজ্জামান, সাইফুল ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুরাদ হাসান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদসহ আহবায়ক কমিটির সদস্য শহীদ আহম্মেদ মনি, রেজয়ান মীর, স্বরণ গাজী, মোঃ আলামিন শেখ সাগর, মতিয়ার রহমান শেখ, একরামুল ইসলাম, রনি হোসেন, মারুফ হোসেন, রশিদ মোল্লা, মোঃ আবু মুছা, রেজাউল শেখ, মোঃ সোহাগ হোসেন, আবু বকর মুন্সী, মোঃ মনিজ্জামান লাভলু, মেঃ জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, হাফিজুর রহমান হাফিজ, হাফিজুর সরদার, তরিকুল ইসলাম টুটুল, মোঃ জাকির হোসেনসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, “রনজীৎ বাওয়ালী ছিলেন একজন নির্লোভ, মানবদরদী ও সংগ্রামী মানুষ। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর মতো একজন সাহসী নেতৃত্বের অভাব এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন অনুভব করবে।”
তারা আরও বলেন, “তাঁর মৃত্যুতে ভবদহ জলাবদ্ধতা এলাকার মানুষের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে বহুকাল বেঁচে থাকবেন।”
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।