মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ ভেষজের নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর ‘যৌন উত্তেজক’ শরবত: চরম স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে সোনালী আঁশ পাট কাটা ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত প্রান্তিক চাষী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক, রামগড়ে চাঞ্চল্য ফরিদপুর থানার এস আই এর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ  দেশজুড়ে গতপাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন চমক দেখিয়েছেন: হাসান জাফির তুহিন

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:২১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে রেলওয়ের লিজকৃত দোকানঘরের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে ও খাজনা পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রোববার বেলা সাড়ে ১১টায় রাণীনগর রেল দোকান মালিক সমিতির ব্যানারে রেল স্টেশনের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিগ বাজার মার্কেটের স্বত্বাধিকারী মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুকুল মিনা, খালেকুজ্জামান রায়হান, আবু নাসের টনি, ঝন্টু প্রমুখ। মানববন্ধনে ব্যবসায়ীরা রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদসহ খাজনা কমানোর দাবি জানান।এ সময় বক্তারা বলেন, পূর্বের তুলনায় রেলের লিজকৃত দোকানগুলোর খাজনা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। পূর্বের রেট ছিলো প্রতি স্কয়ারফিট ১২টাকা এরপর ১৫ টাকা এবং সর্বশেষ (বর্তমানে) ৩০ টাকা করা হয়েছে। যা গরীব ও অসহায় দোকান মালিকদের জন্য পরিশোধ করা খুব অসহনীয় ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমানে ব্যবসায়িক মন্দা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই বর্ধিত খাজনা দোকান মালিকদের জন্য বড় ধরণের আর্থিক চাপ সৃষ্টি করবে।

তারা বলেন, আমরা সব সময় নিয়মিতভাবে খাজনা পরিশোধ করে সরকারের রাজস্ব খাতে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাই রেলস্টেশন এলাকার লীজকৃত দোকানগুলোর খাজনার হার পুনর্বিবেচনা করে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি তাদের।

যদি দ্রুত খাজনা সহনীয় পর্যায়ে নির্ধারণ করা না হয় তাহলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর