মানিকগঞ্জের দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ। দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।