মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে সোনালী আঁশ পাট কাটা ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত প্রান্তিক চাষী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক, রামগড়ে চাঞ্চল্য ফরিদপুর থানার এস আই এর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ  দেশজুড়ে গতপাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন চমক দেখিয়েছেন: হাসান জাফির তুহিন সহায়সম্বল বিক্রি করে কেনা জমি রাঘববোয়ালদের কব্জায়, দারে দারে ঘুরছেন অভয়নগরের হাফিজ টাঙ্গাইলে সন্ত্রাসী আতরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  চৌহালীর উমারপুর ইউপিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে জি আর চাল বিতরণ

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক, রামগড়ে চাঞ্চল্য

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আটক দেলোয়ার হোসেন থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।

ভুক্তভোগীর অভিযোগ, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাঁকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় এত দিন তিনি বিষয়টি প্রকাশ করেননি। অভিযোগে বলা হয়েছে, সর্বশেষ গত রোববার রাতে অভিযুক্ত জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। এরপর মানসিকভাবে বিপর্যস্ত ওই নারী সোমবার থানায় গিয়ে অভিযোগ করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ধর্ষণের অভিযোগে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর