গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে কোনো ধরনের আপস করা হবে না বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (১ আগস্ট) বিকেল ৪ টায় দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দৌলতপুর উপজেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে থানা গেটের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা আমীর মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে থানা সেক্রেটারি আব্দুল করিম গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ মাওলানা মোঃ তসলিম উদ্দিন, নায়েবে আমীর হাফেজ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।