সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সন্ত্রাসী আতরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর(টাঙ্গাইল): 
আপডেট সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের সন্ত্রাসী ও ভূমিদস্যু আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে শনিবার (১ আগস্ট)  বিকেল  ৫ টায় ঘাটাইল উপজেলার বকশিয়া দাখিল মাদরাসা মাঠে সংবাদ সম্মেলন করেছেন একজন নির্যাতিত কলেজ শিক্ষক ও কবি।
ভূঞাপুরের নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ও পার্শ্ব ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলী তার নিজ গ্রামের বাজারে ভূমিদস্যু, সন্ত্রাসী ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তার জমি বেখলের অভিযোগ করে লিখিত বক্তব্য পেশ করেন।
তিনি বলেন, ভূমিদস্যু ও সন্ত্রাসী আতাউর রহমান ওরফে আতর আলী নিজ গ্রাম ছেড়ে ঘাটাইল সদরে বসবাস করে এবং সেখানে বসে বসে এলাকায় ভূমি দখল, মারামারি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন। তিনি যাকে যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, তার নামেই মামলা দেন। শুধু মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজ শিক্ষক ও কবি শাজাহান আলী আরো বলেন, মামলাবাজ আতর আলী শুধু মামলাই দেন না, সুযোগ বুঝে হামলা চালায় অনেক পরিবারই তার হামলার শিকার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে অনেক পরিবারকে নি:স্ব করবে এবং অনেক হত্যা বা গুম করতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর