শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

জুলাই আন্দোলন ছিল ১৮ কোটি মানুষের স্প্রীড: ঝালকাঠি জেলা প্রশাসক 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

জুলাই আন্দোলন ছিল ১৮ কোটি মানুষের স্প্রিড। এই আন্দোলনে‌ ছাত্র জনতা অংশগ্রহণ করেছিলেন এবং অনেকে শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এই জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দিতে হবে। দেশ ও জাতি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায়  এসব কথা বলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
৩০জুলাই বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানদিবস-২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে  জেলা  প্রশাসন জেলার বিভিন্ন দপ্তরের ও  উপস্থিত নানা পেশার মানুষের মতামত গ্রহণ করেন। এ উপলক্ষ্যে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর