মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

গুরুদাসপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে মতবিনিময়

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

গুরুদাসপুরে যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও রুম টু রিড বাংলাদেশ নাটোর অফিসের সহযোগিতায় এ মতবিনিময় হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, রুম টু রিড বাংলাদেশ-নাটোর অফিসের ব্যবস্থাপক ইউসুফ আলী, সাংবাদিক আলী আক্কাছ, প্রধান শিক্ষক আব্দুল মজীদ, সুপার ওসমান গনি, নেগার সুলতানা রেখা, মাসুদুল হক আলেক প্রমূখ।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে বিদ্যমান নীতিমালা বাস্তবায়ন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে পরিণত করতে যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। যৌন হয়রানি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর