শনিবার (২৫ শে জুলাই) বিকেলে বালিকা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর।
বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিনী শায়লা কবির।
বিশেষ বক্তা মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ।
এসময় বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার, উপজেলা
বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন,যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক প্রফেসর কামরুল হাসান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী,
যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক মোছাঃ শেফালী আক্তার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান, ছাত্র দলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট এলিট সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান,ত্যাগি নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।