রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিস্ফোরক মামলায় চাটমোহরে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার জনবান্ধন ও মানবিক পুলিশি সেবা দিতে প্রস্তুত ফরিদপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঈশ্বরদীতে মোটরসাইকেল চুরির চেষ্টার ঘটনায় তিন চোরসহ পাঁচজন গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
Cl4KTFNuYXBjaGF0LzE0LjE2LjAuNDkgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q3cOOrIC2rgMQ5OvvgO4B

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ-ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার ও পরে তাঁদের দেওয়া তথ্যে মতে আরো দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে এক সপ্তাহ আগে চুরি হওয়া আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় হার্ডিঞ্জ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা এলাকার আরাফাত নামে এক ব্যাক্তি তাঁর তিন বন্ধুকে নিয়ে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ব্রিজের নিচে পার্কিং করে আশপাশের এলাকায় ঘুরতে যান। এ সুযোগে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন ব্যক্তি মোটরসাইকেলটির তালা ভেঙে চুরির চেষ্টা চালায়। এ সময় সাদা পোশাকে থাকা ঈশ্বরদী থানা পুলিশ তাঁদের আটক করেন, আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মোঃ রহমান আলী (২৫), সোনাইকান্দি গ্রামের সাইফুল ইসলাম চান্টুর ছেলে মোঃ আসিফ রহমান (১৮) এবং শীতলাপাড়া গ্রামের মৃত জুলহাস এর ছেলে কিশোর মোঃ আপন হোসেন (১৪)। পুলিশ আরও জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে আগে চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধার সহ মোঃ কাওসার আলী (১৭) এবং মোঃ মিশন আলী (১৯) নামে আরো দুইজনকে আটক করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর