চকরিয়া উপজেলার দূর্গম জনপথ বমু বিলছড়ি ইউনিয়নে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সভাপতি আব্দুল মতলব, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, যুগ্গ আহবায়ক (১) মোঃ মিজানুল হক, মোঃ ইলিয়াছ প্রমূখ।
আরও অংশ নেন ইউনিয়ন যুবদলের সেক্রেটারী শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সালাহ উদ্দীন, মহিলা দলের সভাপতি খতিজা বেগম,কৃষকদলের সভাপতি আব্দুল হামিদ মেম্বারসহ ইউনিয়ন বিএনপি,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
নিজস্ব তহবিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর নির্বাচনী এলাকা (চকরিয়া -পেকুয়ায়) গত কয়েকদিন আগে সরাসরি এসে এ ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন পরবর্তী এর অংশ হিসেবে বমু বিলছড়িতে দলীয় প্রতিনিধিরা এ মানবিক সহায়তা পৌঁছে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ পেয়ে বন্যাদুর্গত সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীরা সমন্বয় করে স্ব স্ব ওয়ার্ডে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাদূর্গত মানুষের দোঁরগোড়ায় পৌঁছে দেন।
প্রসংগত, প্রতিটি প্যাকেটে ছিল চাউল ৫ কেজি,ডাল ১ কেজি,পেঁয়াজ ১ কেজি,আলু ২ কেজি,চিনি ১ কেজি,হুইল পাউডার আধা কেজি,সাবান ২টি,পানির বোতল ২ লিটার।