[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বমু বিলছড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণসামগ্রী পেল ৬০০ পরিবার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
চকরিয়া উপজেলার দূর্গম জনপথ বমু বিলছড়ি ইউনিয়নে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই)  সকালে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও  সভাপতি আব্দুল মতলব, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, যুগ্গ আহবায়ক (১) মোঃ মিজানুল হক, মোঃ ইলিয়াছ প্রমূখ।
আরও অংশ নেন ইউনিয়ন যুবদলের সেক্রেটারী শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সালাহ উদ্দীন, মহিলা দলের সভাপতি খতিজা বেগম,কৃষকদলের সভাপতি আব্দুল হামিদ মেম্বারসহ ইউনিয়ন বিএনপি,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
নিজস্ব তহবিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ  তাঁর নির্বাচনী এলাকা (চকরিয়া -পেকুয়ায়) গত কয়েকদিন আগে সরাসরি এসে এ ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন পরবর্তী এর অংশ হিসেবে বমু বিলছড়িতে দলীয় প্রতিনিধিরা এ মানবিক সহায়তা পৌঁছে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ পেয়ে বন্যাদুর্গত সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীরা সমন্বয় করে স্ব স্ব ওয়ার্ডে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাদূর্গত মানুষের দোঁরগোড়ায় পৌঁছে দেন।
প্রসংগত, প্রতিটি প্যাকেটে ছিল চাউল ৫ কেজি,ডাল ১ কেজি,পেঁয়াজ ১ কেজি,আলু ২ কেজি,চিনি ১ কেজি,হুইল পাউডার আধা কেজি,সাবান ২টি,পানির বোতল ২ লিটার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।