শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে বিস্ফোরক মামলায় আটক করা হয়েছে। আটককৃতদের পরে পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, ছাইকোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা (৩১), আব্দুল কুদ্দুস সরকারের ছেলে।
 নিমাইচড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাবেদ আলী (৪৩), মৃত আজগর আলীর ছেলে।
নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন (৫২), মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়। চাটমোহরে বিভিন্ন সময়ে ঘটানো বিস্ফোরণের ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর