মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

পাবনার চাটমোহরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলাউদ্দিন প্রামাণিক (৪১)হান্ডিয়াল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, পাটিয়াতা গ্রামের মৃত মোকছেদ প্রামাণিকের ছেলে। মোঃ আশরাফুল ইসলাম (৩৫)ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, ছাইকোলা সরদারপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। হাফিজুর রহমান মুকুল (৫৮)ডিবিগ্রাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, দাথিয়া কয়রাপাড়া গ্রামের মৃত শুকুর আলী প্রামাণিকের ছেলে।
চাটমোহর থানা পুলিশ হান্ডিয়াল, ছাইকোলা ও ডিবিগ্রাম ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে রবিবার (১৯ জুলাই) তাদেরকে গ্রেফতার করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ২০২৫ সালের জানুয়ারি মাসে সংঘটিত একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের আজ সোমবার (২০ জুলাই) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর