মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে দুই মাদকসেবীকে কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বোয়ালিয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মাহিম হোসেন (২০) ও সুমন হোসেনের ছেলে সোহান হোসেন (১৯)। তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১৯ জুলাই) তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে চাটমোহর থানা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পুলিশের এই কঠোর অবস্থানে এলাকায় মাদকের চাহিদা ও সরবরাহ কমিয়ে আনার প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর